একঘেয়ে খাবার থেকে মুক্তি পেতে আজই বানিয়ে ফেলুন মেক্সিকান চিমিচাঙ্গা
১. টরটিলা ৫-৬টি (চাপাতিকে টরটিলা বলে), ২. মুরগির বুকের মাংস (সিদ্ধ করা) ১ কেজি, ৩. চিকেন স্টক ১ কাপ, ৪. পোলাওয়ের চাল আধা কাপ, ৫. চিলি অথবা টমেটো সস ১ কাপ, ৬. পেঁয়াজকুঁচি আধা কাপ, ৭. রেড বিন্স (সিমের দানা) ১ কাপ, ৮. অলিভ অয়েল ভাজার জন্যে যতটুকু লাগবে।
এছাড়াও ফিলিংয়েল জন্য আরও লাগবে :
পনির, ক্যাপ্সিকাম, ব্ল্যাক অলিভ, ফ্রেশ কর্ন। এগুলো সব বাজারে পাবেন।
টপিংয়ের জন্য :
সালসা মসলা, ক্রিম অথবা পনির।
প্রণালি :
রান্না করা বুকের মাংস হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখুন। হাঁড়িতে চাল, চিকেন স্টক, সস ও পেঁয়াজকুঁচি মিশিয়ে ওভেনে বসান। ফুটে উঠলে আঁচ কমিয়ে ২০ মিনিট রান্না করুন অথবা চাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চাল সিদ্ধ হয়ে গেলে এতে মাংস মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এবার একটি চাপাতির উপরে চামচ দিয়ে সমান করে চিকেনের মিশ্রণটা দিন।
চাইলে এই মিশ্রণের উপরে আরও দিতে পারেন রেড অথবা ব্ল্যাক বিন্স, চিজ, অলিভ ইত্যাদি। এবার রুটি স্প্রিং রোলের মতো করে ভাঁজ করে নিন। এভাবে সবগুলো চিমিচাঙ্গা বানিয়ে নিন। একটি ননস্টিক প্যানে তেল গরম করে, চিমিচাঙ্গাগুলো দুইপাশ সোনালি করে ভেজে নিন। ওভেনেও ভাজা যেতে পারে।
গরম গরম পরিবেশন করুন সালসা, সস বা ক্রিম দিয়ে।

Post a Comment